সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টার অভিযোগে পাষণ্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে হোসেন আহমদ চৌধুরী (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হোসেন কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের মৃত খাইরুল আলম চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বছরখানেক আগে একই গ্রামের দিনমজুর আবদুল জব্বারের মেয়ে সাবানা বেগমকে বিয়ে করেন হোসেন আহমদ চৌধুরী। গোট শনিবার রাত ৮টার দিকে অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনাকে পিত্রালয় থেকে বাড়িতে আনতে যান হোসেন। কিন্তু সাবানা অসুস্থ থাকায় হাসানের সাথে যেতে দেননি তার শাশুড়ি। এতে ক্ষিপ্ত হয়ে বের হয়ে যায় হোসেন। কিছুক্ষণ পর বাজার থেকে পেট্রোল এনে সাবানার গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার তিনি এক মৃত কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে সাবানা হাসপাতালের বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, স্ত্রীকে পেট্রোল ছিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামী হোসেন আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।