ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের কন্ঠ সদৃশ কয়েকটি অডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া রেকর্ডে উঠে এসেছে ড্রাইভার নিয়োগের অর্থ লেনদেনের তথ্য। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নামও বলতে শোনা গেছে। এ নিয়ে ক্যাম্পাসে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আর এতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে এসব অডিওকে ‘সুপার এডিট’ উল্লেখ করে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ ডায়েরিভুক্তির (জিডি নং: ৯৬৮) আবেদন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় আরাফাতের পক্ষে সংগঠনটির শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি কামরুল হাসান অনিক ইবি থানায় আবেদন করেছেন। জানা যায়, চাকরি দিয়ে অর্থ লেনদেন সংক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সালের কয়েকটি অডিও রেকর্ড’ ফাঁস হয়। গত বুধবার সন্ধ্যায় সানজিদা আক্তার তানিয়া নামক ফেসবুক আইডি থেকে ৪ মিনিট ১৫ সেকেন্ডের একটি এবং বৃহস্পতিবার রাতে ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাস নামক পেজ থেকে ৩ মিনিট ১২ সেকেন্ডের আরেকটি অডিও ছড়িয়ে পড়ে। রেকর্ড’এ ড্রাইভার নিয়োগের দেড় মাসেও চুক্তি হওয়া ২০ লাখ টাকা না পাওয়ায় ক্ষোভ এবং এক চাকরি প্রার্থীর কাছে ১০ লাখ টাকা দাবি করতে শোনা যায়। রবিবার রাতে এবং সোমবার রাত সাড়ে নয়টার দিকে আরও দুটি মোট ৬টি নতুন রেকর্ড ভাইরাল হয়েছে। এসব রেকর্ডে শাখা ছাত্রলীগের সম্পাদক নাসিম আহমেদ জয় ও পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেনে নামও উল্লেখ করতে শোনা যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
encEFKLi
gOFYzMWnsLdPHjJ