এমপি আনার হত্যা : পশ্চিমবঙ্গে গ্রেফতার জিহাদ হাওলাদার বাংলাদেশি অনুপ্রবেশকারী
এমপি আনার হত্যা : পশ্চিমবঙ্গে গ্রেফতার জিহাদ হাওলাদার বাংলাদেশি অনুপ্রবেশকারী
BD HIGHLIGHTS
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। জিহাদ হাওলাদার ওরফে জুবের নামে ২৪ বছর বয়সী ওই যুবকের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার অধীন দিঘোলিয়া থানার বারাকপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল হাওলাদার। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। সেখানে বলা হয়েছে, ‘আততায়ীরা মুম্বাই থেকে জিহাদ নামে ওই কসাইকে নিয়ে আসে। দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইতে বসবাস করছিল জিহাদ। দুই মাস আগে তাকে কলকাতায় নিয়ে আসে বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। এই শাহীনই এই পরিকল্পিত জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।’ জিহাদ স্বীকার করেছেন যে, আখতারুজ্জামানের নির্দেশে তিনিসহ চারজন ওই সাংসদকে তার নিউটাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপরে তারা ফ্ল্যাটের মধ্যেই পুরো শরীর থেকে সমস্ত মাংস সরিয়ে দেওয়া দেন এবং পরিচয় নষ্ট করার জন্য মাংসের কিমা করে তারপর তারা সমস্ত কিছু পলিথিনের প্যাকে রাখেন। পাশাপাশি হাড়গুলিকে ছোট ছোট টুকরো টুকরো করে প্যাক করেন। তারপর সেই প্যাকেটগুলো ফ্ল্যাট থেকে বের করে, বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করে এবং কলকাতা ও আশপাশের অঞ্চলের মধ্যে ফেলে দেন। শুক্রবার ওই অভিযুক্তকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালতে পাঠানো হবে। তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গ সিআইডির তরফে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে নিজেদের হেফাজতে নিয়ে তার বক্তব্য যাচাই করবে এবং তাকে সঙ্গে নিয়েই খুন হয়ে যাওয়া সংসদের শরীরের অঙ্গগুলো উদ্ধার করবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।