কক্সবাজারের টেকনাফের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার করেছে র্যাব-১৫। সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি ২ রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল ও তার সহযোগী নেওয়াজ শরীফ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ গভীর রাতে র্যাব-১৫-এর একটি দল কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফ (২৬)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেওয়াজ শরীফ (২৬) টেকনাফের জাদিমুড়া এলাকার আমির আলীর পুত্র। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।