কম দামে মাংস বিক্রি করা খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার
কম দামে মাংস বিক্রি করা খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার
BD HIGHLIGHTS
ঢাকায় কম দামে গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করা ব্যবসায়ী মো. খলিলকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৩। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করায় ব্যবসায়ী খলিলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জানা গেছে, খলিলকে কম দামে মাংস বিক্রি করতে নিষেধ করেন হুমকিদাতারা। অন্যথায় তাকে ও ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী মাংস ব্যবসায়ী খলিল শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনাটি ছায়া তদন্ত করতে থাকে র্যাব-৩। অবশেষে হুমকিদাতা ও নির্দেশদাতাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত বুধবার রাতে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মাংস ব্যবসায়ী খলিলকে কে বা কারা প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। জিডি করার পর মাংস বিক্রেতা খলিল গণমাধ্যমকে বলেন, দু’টি নম্বর থেকে আমার কাছে ফোন আসে। তারা বলেন, তোর ছেলের জন্য ছয় বুলেট, তোর জন্য ছয়টা রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলব। ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি। উল্লেখ্য, গরুর মাংসের দাম যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি তখন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। গত দুই মাস ধরে তিনি বাজারের সবচেয়ে কম দামে মাংস বিক্রি করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।