BD Highlights
অপরাধ

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

কুমিল্লা তিতাস উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফা কামাল মুন্সিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মো. মোস্তাফা কামাল মুন্সি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। সোমবার বিকালে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জায়গাটা দুর্গম। পুলিশ ঘটনাস্থলে আছে। আমিও যাচ্ছি। কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলতে পারব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন