BD Highlights
অপরাধ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পেশায় রঙের ঠিকাদার। শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে তিন যুবক ঘরে ঢুকে টগরকে ছুরিকাঘাত করে। একই সাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তারা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা টগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন