গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার খিলগাঁও এলাকায় ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবক জুয়েল রানা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আরও দুই এজাহারভুক্ত আসামি থানায় আত্মসমর্পণ করেছেন।
পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, নিহত জুয়েল রানা ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক দিন আগে ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি সালিশে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়। এ নিয়ে বিরোধের জেরে গত ২৬ জুলাই কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খিলগাঁও এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা চায়না বেগম বাদী হয়ে পূবাইল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর প্রধান আসামি চাঁন মিয়া ওরফে রিংকু, রুবেল ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। চাঁন মিয়া ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি আকাশ ও শাকিল স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।