চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম
চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম
BD HIGHLIGHTS
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে মো. মোস্তফা কামাল (৫৯) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করেছে ওই শিক্ষকের বড় ভাই ও ভাইয়ের ছেলে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছড়িরবিল এলাকায় নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মোস্তফা কামালকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মোস্তফা কামাল ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে ও ডুলাহাজারা পাগলিরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তিনি বলেন, ২০০৫ সালে আমার বড় ভাই জাফর আলমের কাছ থেকে ৮ শতক জমি বায়নানামামূলে ক্রয় করে ভোগ দখলে আছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহানা তুলে জমি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানায় জাফর আলম। পরে ওই জমি থেকে উচ্ছেদ করতে জাফর আলম ও তার ছেলে জসিম উদ্দিনসহ ৫-৬ জন মিলে দাঁ, লোহার রড ও লাঠি দিয়ে ঘরে ঢুকে আমার উপর হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে আমার স্ত্রী তহুরা বেগমকে মারধর করে আহত করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রধান শিক্ষককে আহতের বিষয়টি জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।