চট্টগ্রামে শ্রমিকদলের নেতাকে গুলি

চট্টগ্রামের রাউজানে মেহেদী হাসান (৩২) নামে একটি শ্রমিকদলের নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাউজান পৌর সদরের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেহেদী রাউজান উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর এলাকার স্থানীয় বাসিন্দা। প্রত্যক্ষদর্শীর বরাতে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, স্থানীয় একটি মসজিদে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মেহেদীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর বুকে ও পায়ে গুলি লেগেছে। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news