কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের সুইস গেইট এলাকায় এনামুল হক (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের আগে রৌমারী-ঢাকা মহাসড়কের পাশের বোরো ধান খেত থেকে এ মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরের বাড়ি পাশ্ববর্তী রৌমারী উপজেলায় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শীতের কারনে একটু দেরিত ধান রোপণ করতে এসে স্থানীয়রা খেতের মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে সেখান থেকে জীবিত ভেবে তুলে আগুন জ্বালিয়ে শরীর গরম করে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজীবপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আবু হানিফ বলেন, আমরা একজন ব্যক্তির অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবার জানায়, প্রতিদিন সকাল ৮টার সময় এনামুল অটো নিয়ে চালাতে বাইরে বেরিয়ে পড়ে। সোমবারও তিনি সকালে অটো নিয়ে বের হয়েছিলেন। পরে সারাদিন সারারাত বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবারের লোজজন। কিন্তু তাকে না পেয়ে মঙ্গলবার দুপুরের আগে একটি ধানখেতে মরদেহ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, প্রথমে একটি মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়। নিহতের বাড়ি রৌমারীতে এবং তিনি অটোচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোটাকে চুরি বা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে কোনো কিছু খাইয়ে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা থাকতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।