চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ আল মামুন মন্ডল (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের ওজন ১০০ ভরি। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ টাকা। ভারতে পাচারকালে শুক্রবার বিকাল ৪টার দিকে এগুলো আটক করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সুলতানপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত সীমান্তের ৭৮/৮ পিলারের কাছে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ওঁত পেতেছিলেন। শুক্রবার বেলা অনুমানিক চারটার দিকে সন্দেহজনক এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখতে পান বিজিবি সদস্যরা। এসময় আটক আল মামুন মন্ডলের শরীর তল্লাশি করে কোমড়ের কাছ থেকে বিশেষ পদ্ধতিতে স্কচ টেপ দিয়ে জড়ানো ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম (১০০ ভরি)। যার দাম এক কোটি ১৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। জব্দ করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।