বরিশালের মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজ আদায়রত এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। দুপুরে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বয়াতি বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সরদার (৪৫) আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বাসিন্দা এবং কাঞ্চন সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ভাই হারুন সরদারের সঙ্গে অপর ভাই মজিবুর সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সৌদি প্রবাসী নজরুল ইসলাম সরদার মজিবুর সরদারের পক্ষ নেওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন হারুন সরদার। অভিযোগ রয়েছে, দুপুরে মসজিদে নামাজ আদায়ের সময় নজরুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান হারুন সরদার। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার হাত-পায়ের রগ কেটে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলাউল হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই অপর ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।