চুয়াডাঙ্গার জীবননগরে একটি ক্লিনিকে হাফিজা খাতুন (৩৫) নামে এক সেবিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) জীবননগর পৌর এলাকার ‘মা নার্সিং হোম’ নামের ক্লিনিকে এ ঘটনা ঘটে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবিদ হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার রাতে ক্লিনিকের দ্বিতীয় তলার একটি কক্ষে মারাত্মক জখম অবস্থায় হাফিজা খাতুনকে দেখতে পান সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী কবির হোসেন পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে হত্যার সাথে তার স্বামী জড়িত থাকতে পারে। ক্লিনিক মালিক জাকির হোসেন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকাতে আছি। শুনেছি শনিবার সকালে হাফিজার স্বামী ক্লিনিকে আসেন। এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে তিনি চলে যান। রাতে খবর পাই হাফিজা খুন হয়েছেন। ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার তথ্য অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহত হাফিজা খাতুন জীবননগর বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।