নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলা বাবুকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর রাত ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এই ঘটনা ঘটে। এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়েছে। তবে কারা তাদের ছুরিকাঘাত করেছে পুলিশ এখনো তাদের নাম পরিচয় জানতে পারেনি। নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, এক নারীকে হত্যা করার পর কিলার বাবু নামে পরিচিতি পায় রিয়াজ উদ্দিন বাবু। এরপর সে ঢাকা-নারায়ণগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী যা নাউড়া বা ন্যাড়া নামে পরিচিতি। পুলিশ জানিয়েছে কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর রাত ৪টার সময় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। তবে ঢাকা মেডিকেলে দুজনকে নেয়ার পর বাবু মারা গেছে লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে এবিষয়ে জানার চেষ্টা চলছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news