নোয়াখালীর সদর উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহাম্মদ হাছান (২৯) উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের মো. হানিফের ছেলে। শনিবার আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করে। এর আগে, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের মোহাম্মদ হাছান একই এলাকার মো.সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে হাসান সোহেলের কাছে পাওনা টাকা চাইলে সোহেল টাকা দিতে বিলম্ব করলে হাসান সোহেলকে লক্ষ্য করে পিস্তল তাক করে। ওই সময় সোহেলের শোরচিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ তালিকা মূলে আসামি আটক করে থানায় নিয়ে আসে। নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে কারাগারে পাঠান বিচারক।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।