নোয়াখালীর চাটখিলে এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে এমরান হোসেন আকিব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকিব উপজেলার পূর্ব সোশালিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই গৃহবধূ তার অসুস্থ শাশুড়িকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। তার স্বামী চাকরির কারণে কুমিল্লায় অবস্থান করেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে আকিব দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ বারবার তা প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে। এর পর গত বুধবার রাতে জোরপূর্বক গামছা দিয়ে মুখ বেঁধে টেনে-হিঁচড়ে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর মুখে চেতনানাশক স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে চেতনা ফিরে পেয়ে তিনি শাশুড়ি ও স্বামীকে বিষয়টি জানান। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ওসি আরও জানান, ভুক্তভোগী গৃহবধূর শারীরিক (মেডিকেল) পরীক্ষা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।