নোয়াখালীতে নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, ৫ ডাকাত গ্রেফতার
নোয়াখালীতে নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, ৫ ডাকাত গ্রেফতার
BD HIGHLIGHTS
নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে লক্ষ্মীপুর জেলার চর মার্টিন থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় অভিযান চালিয়ে লুট হওয়া ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসান ও ডিবি ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে চর মার্টিন থেকে ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করে।
শুক্রবার ভোর রাতে একদল ডাকাত কবিরহাট থানার চাপরাশীর হাটে ডাকাতির করতে গেলে নৈশ প্রহরী শহীদ উল্যাহ (৫০) বাধা দেন। ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে পর্যায়ক্রমে ২ টি স্বর্ণের দোকানে লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণসহ ৩ কোটি লুট করে নিয়ে যায়। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।