বগুড়ার গাবতলীতে পিকনিক বাসে তল্লাশি চালিয়ে বার্মিজ চাকুসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৭ জনই কিশোর। প্রাপ্তবয়স্ক ২ জন হলেন- গাবতলী উপজেলার জামিরবাড়ীয়া গ্রামের হায়দার আলীর ছেলে শিহাব উদ্দিন (২০) ও জলিলের ছেলে লাজু সাব্বির (১৯)। বাকিদের বয়স ১৬ থেকে ১৭ বছর হওয়ায় তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদের বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা সাহেলার আদালতে সোপর্দ করা হয়। বিচারক প্রাপ্তবয়স্ক দুইজনকে জেলা কারাগারে ও কিশোর ৭ জনকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পীরগাছা বন্দর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে গাবতলী মডেল থানা পুলিশের এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা দায়ের করেন। গাবতলী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, গাবতলী উপজেলার আটাপাড়া বাজার থেকে স্থানীয়রা বৃহস্পতিবার দিনাজপুরের স্বপ্নপুরিতে পিকনিকে যায়। সেখানে কয়েকজন কিশোর বার্মিজ চাকু ক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসটি ফেরার পথে পীরগাছা বন্দরে থামিয়ে তল্লাশি করে। এরপর ৯ জনের কাছ থেকে ৬টি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। তিনি আরও জনান, গ্রেফতার ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা দিনাজপুর থেকে বার্মিজ চাকু ক্রয় করেছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।