পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৈয়দ রাসেল (২২) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে হামলায় আহত রাসেল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত রাসেল পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। জানা যায়, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তার বন্ধুরা। এর জের ধরে রাসেলের উপর প্রতিশোধ নিতে বিভিন্ন সময়ে রাসেলেকে অনুসরণ করে তারা। নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম বায়জীদ হোসেনের সাথে তার বাড়িতে দেখা করে ফিরছিল। ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলে আগে থেকে ওৎ পেতে থাকা ফারুক ও গাঙ্গুয়া পিছন থেকে লাঠিসোটা নিয়ে রাসেলের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে রাসেল মারা যায়। এদিকে বুধবার দুপুরে রাসেল হত্যার বিচার দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তার সহপাঠিরা। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।