পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩

কক্সবাজারে এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার শ্যালক, তাঁর স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক সৌমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় ওই বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে পুলিশ কর্মকর্তার শ্যালক মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া এবং তাঁদের এক সহযোগীকে আটক করা হয়েছে। ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে ধারণা করা হচ্ছে, কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন আটক ব্যক্তিরা। তাঁরা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তবে যে পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালানো হয়েছে, তাঁর বিরুদ্ধে মাদককারবারে সম্পৃক্ততার কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে কি না, সে বিষয়ে ডিএনসি নিশ্চিত করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডিএনসির উপ-পরিচালক সৌমেন মণ্ডল বলেন, উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদককারবারের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news