প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জামাল (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে মাদকমিশ্রিত জুস খাইয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। রবিবার ঘটনা জানাজানি হলে চাক্তাই ভেড়া মার্কেটে এলাকায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। আটক জামাল ওই কিশোরীর প্রতিবেশী। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোরীর ধর্ষণের ঘটনা জানাজানি হলে রবিবার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news