ফেসবুকে ২১১ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
ফেসবুকে ২১১ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
BD HIGHLIGHTS
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া মেজর সেজে ২১১ জন নারীর সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহাইল ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এপিবিএন-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর মেজর, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতা পরিচয়ে ফেসবুকে আইডি খুলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। তিনি মূলত মেয়েদের সঙ্গে আপত্তিকর কথা বলে রেকর্ড করে রাখতেন। পরে সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা নিতেন। কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় কেউ সন্দেহ করলে তাকে ব্লক করে দিতেন সোহাইল। গ্রেফতার করার সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ১২টি সিম কার্ড, চারটি মুঠোফোন জব্দ করা হয়। সেই সব মুঠোফোনে অসংখ্য নারীর ছবি, আপত্তিকর ভিডিও ও স্ক্রিনশট রয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।