BD Highlights
অপরাধ

বগুড়ায় সাবেক কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফ (২২)। তিনি শহরের সুলতানগঞ্জপাড়া এলাকার ও ১৬ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ্ জানান, আরিফ নামে এক ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালেন মর্গে পাঠানো হয়েছে। তারা গত কয়েকদিন আগে এই এলাকায় বাসা ভাড়া নিয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে না। আমাদের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন