BD Highlights
অপরাধ

বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

বরগুনার বেতাগীতে বিষখলাী নদীর সংযোগ প্রবাহমান খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক মো. শহিদ আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকাল ৩টায় বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের বিষখলাী নদীর সংযোগ প্রবাহমান খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক হায়দার আলীর ছেলে শহিদ আকনকে (৪০) ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন। সহকারী কমিশনার ভূমি বিপুল সিকদার বলেন, অবৈধভাবে খাল থেকে ড্রাম ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন