ব্রাহ্মণবাড়িয়ায় ৫ গরুসহ মো. আনোয়ার হোসেন (২০) ও মো. সুমন মিয়া (২০) নামে ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মীর কাশেমের ছেলে ও সুমন মিয়া একই গ্রামের বাবুল মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চোরচক্র সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে সুলতানপুর ইউনিয়ন পরিষদের পাশে নিয়ে রাখে। সেখান থেকে গরুগুলো অন্য যায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২ গরু চোরকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে ৫ টি গরু উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত চোর। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।