ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর
ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর
BD HIGHLIGHTS
নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মারজিনা পারভিন রিনি (৩২) শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। নিহতের ভাই দোলন খান জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে মাথাব্যাথা নিয়ে মারজিনা পারভিন রিনি শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে আসে। সেখানে জরুরী বিভাগে নেওয়ার পর রিনির প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সাথে সাথে রিনি শরীর আরো খারাপ হয়ে যাচ্ছিল। তখন দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ইনজেকশন পুশ করার পর শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিহত রিনির শরীর খারাপ হয়ে যাওয়ার খবরে রিনির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জাোন, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে, ভুল চিকিৎসায় মারা গেছে। আসলে কি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।