গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল শেখ (৩৫) নামে এক রং মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রবিউল শেখ একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রংমিস্ত্রি এবং তিন সন্তানের জনক বলে জানা গেছে। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী তার দাদার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে সানোয়ার শিকদারের বাড়ির কাছে পৌঁছালে রবিউল তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সানোয়ার শিকদারের স্ত্রী সাহেরা বেগম ঘটনাটি দেখে ফেললে রবিউল দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রামদিয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিউলকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দোষী রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।