BD Highlights
অপরাধ

মিরপুরে স্কুলমাঠে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

মিরপুরে স্কুলমাঠে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে। সে ওই স্কুলেরই এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহসিনদের বাসা মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনিতে। হাসপাতালে তার বাবা নূর আল আমিন বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে বেরিয়ে ছেলে আর বাসায় ফেরেনি। বিকাল ৪টার দিকে স্কুলমাঠে বসে থাকার সময় ১০-১২ জন যুবক মহসিনকে মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরি মেরে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কারা, কেন ছেলের ওপর এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন