জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির দুমকি উপজেলা সাধারণ সম্পাদক অলিউল্লাহ হাওলাদারের (৩৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। পাশাপাশি আরো দুইজনের বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই নারী। গত ৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় নিয়মিত মামলা গ্রহণ এবং তদন্তের জন্য ওসিকে নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী। ১৫ বছর আগে তার স্বামী মারা যায়। এরপর তিনি সন্তানের লালন পালন করে বড় ছেলে ও মেয়েকে বিবাহ দেন, ছোট ছেলে ঢাকায় পড়াশোনা করেন। তিনি একা স্বামীর বসতভিটায় বসবাস করেন। অভিযুক্ত ১নং আসামি অলিউল্লাহর বাড়ি তার বাড়ির পাশাপাশি হওয়ায় প্রায়ই তার (চাচি) বাড়ি যাওয়া আসা করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। বিগত ৬ মাস পূর্বে অলিউল্লাহ ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণ করে এবং তা ভিডিও করে। পরবর্তিতে অলিউল্লাহ ভুক্তভোগীকে তার সাথে শারিরিক সম্পার্ক না করলে গোপন ভিডিও ফাঁস করে দেয়ার হুমকি দেয়। গত ৩ মার্চ রবিবার ১নং আসামি অলিউল্লাহ ২ ও ৩ নং আসামি মো: মামুন হাওলাদার (৪০) ও মো: বেল্লাল হাওলাদারের মাধ্যমে বিয়ের কথা বলে ভুক্তভোগীকে পটুয়াখালী পৌরসভার শান্তিবাগ এলাকার মেহেদী ভিলায় নিয়ে যায়। পরে অলিউল্লাহ তাকে বিয়ে না করে হত্যা ও পূর্বের ধারনকৃত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ফের ধর্ষণ করে। এসময় তাদের হাত থেকে বাঁচার জন্য জোড়াজুড়ি করলে অলিউল্লাহ তাকে মারধর করে। এ ঘটনার পর আসামি ভুক্তভোগীকে একদিন আটকে রাখে। পরবর্তীতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থানায় মামলা না নেয়ায় ভুক্তভোগী পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।