রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকদের দাবি, ২০০ ভরির বেশি স্বর্ণ লুট করা হয়েছে। পুলিশ জানায়, একটি দোকান থেকে ১০০ ভরি আর আরেকটি থেকে ৫০ ভরি স্বর্ণ খোয়া গেছে। বুধবার সকালে দোকান মালিকরা দোকান খুলে এ লুটের বিষয়ে জানতে পারেন। মার্কেটের চার তলার দুইটি দোকান থেকে এসব স্বর্ণ চুরি হয়। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। সিসিফুটেজে দেখা যায়, গতকাল রাত ৩টার দিকে হেলমেটধারি দুই চোর দোকানে ঢুকে চুরি করছে। এদিকে মার্কেটে চুরির ঘটনা তদন্ত করছে ডিবি পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সিসি ফুটেজ দেখে চোর শনাক্তে কাজ চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।