গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটার থেকে সামিউর রহমান (২৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টায় হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক সামিউর রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার উপভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সামিউর চিকিৎসক সেজে হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। এরপর জরুরি বিভাগে দায়িত্বরত হাসপাতাল কর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। এর ফলে কর্তব্যরত কর্মীদের সন্দেহ হয়। খবর পেয়ে সেখানে যান হাসপাতালের আনসার বাহিনীর ইনচার্জ শহিদুল ইসলাম। এ সময় জিজ্ঞাসাবাদে তার আসল পরিচয় বেরিয়ে আসে। পরে পরিচালকের নির্দেশে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ জানান, সামিউর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র ছিলেন। একসময় রামেক হাসপাতালে ইন্টার্নশিপ করেছেন। এ কারণে হাসপাতালের কোথায় কি আছে তিনি জানেন। সামিউর চিকিৎসকের ভুয়া কার্ড তৈরি করে হাসপাতালে এসেছিলেন। তার কাছ থেকে দু'টি ভুয়া আইডি কার্ড এবং একটি জ্বর পরীক্ষা করার যন্ত্র পাওয়া গেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান বলেন, ভুয়া চিকিৎসক সামিউরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।