নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানের সময় র্যাবের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী (৪০) নামের এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে ইমরান হোসেন (৩৫) নামে র্যাব-১ এর এক কনস্টেবলের নাম পাওয়া গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র্যাব-১ ও নরসিংদীর র্যাব-১১ এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এসময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয়স্বজন ও একই পক্ষের লোকরা ব্যারিকেড দিয়ে র্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এসময় র্যাব হামলাকারীদের কোপে সদস্য কনস্টেবল ইমরান হোসেনের হাতের আঙ্গুল বিচ্ছিন্নসহ আরও দুই র্যাব সদস্য গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র্যাবের মাদক বিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের উপর হামলা হয়েছে। এতে তিন র্যাব সদস্য আহত হয়েছেন। ইতিমধ্যে র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।