অবশেষে নরসিংদীর রায়পুরায় শিশু ধর্ষণে অভিযুক্ত জুনায়েদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত জুনায়েদ আহমদ রায়পুরার জান্নাতুল বুশরা বালিকা মাদ্ররাসার শিক্ষক। তিনি উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং প্রতিষ্ঠানটির মুহতামিম।
প্রাথমিকভাবে জানা গেছে, রায়পুরা হাসিমপুর-কলাবাড়িয়ার জান্নাতুল বুশরা বালিকা মাদ্ররাসায় ১০ বছরের শিশু শিক্ষার্থী গত ২৪ এপ্রিল রাতে ধর্ষণের শিকার হন। এতে অসুস্থ হয়ে পড়লে সকালে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর শিশুটি আবার অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবা ও খালাকে জানায়। পরে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে স্থানীয় জনতা মাদরাসার একটি শাটার ভাঙচুর করেন। একই সঙ্গে অভিযুক্ত জুনায়েদকে আটক করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে পুলিশ উপস্থিত হওয়ার আগেই কৌশলে জুনায়েদ পালিয়ে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, জুনায়েদকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুর মা ধর্ষণের বিষয়ে বলেছেন। ভুক্তভোগীকে ডাক্তারেরর কাছে পাঠিয়েছি। ধর্ষণের আলামত পেলে এই মামলা ধর্ষণ হিসেবেই গণ্য হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।