শাহ পরীর দ্বীপে মাছের ড্রাম থেকে ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
শাহ পরীর দ্বীপে মাছের ড্রাম থেকে ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
BD HIGHLIGHTS
কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়ার মোহাম্মদ সৈয়দের ছেলে মাহবুব রহমান (৩৭)। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ থানাধীন শাহ পরীর দ্বীপ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল ওই ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে ওই ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ও ইজিবাইকটি জব্দ করা হয়। এসময় মাহবুব রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ শাহ পরীর দ্বীপের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাছ ড্রামের আড়ালে ইয়াবা কারবার করে আসছিল। ওই সিন্ডিকেটের সদস্য মাহবুব ইয়াবাসহ আটক হলেও ডাঙ্গর পাড়ার মকবুল, আবদুস শুক্কুর, মাঝের পাড়ার সব্বির ও বেইঙ্গাসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা অধরা রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।