শিশুকে যৌন নিপীড়নের পর হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
শিশুকে যৌন নিপীড়নের পর হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
BD HIGHLIGHTS
খুলনার কয়রায় ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের পর হত্যার অভিযোগ উঠেছে। মুঠোফোনে ভিডিও দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালায় ওই কিশোর। একপর্যায়ে শিশুটি তার পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়। আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে ওই কিশোর। সোমবার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম এই জবানবন্দি রেকর্ড করেন। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এরপর রবিবার ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।