নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের পর তা চুরির ঘটনা সাজানোর চেষ্টা করেছে অভিযুক্তরা। ঘটনায় জড়িত থাকার অপরাধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল খায়ের মুন্সীকে প্রথমে গ্রেফতার করা হয়। এরপর মো. মেহেরাজ নামে আরো একজনকে গ্রেফতারের পর এসব কথা স্বীকার করেন তারা। গ্রেফতারকৃত আসামিদের বিকালে আদালতে সোপর্দ করা হবে। বুধবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় উপিস্থত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নাজমুল হাসান রাজীব, সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাসসহ পুলিশের কর্মকর্তারা। পুলিশ সুপার এ সময় আরো বলেন, গত ৬ ফ্রেবুয়ালী রাতে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণই মূল উদ্দেশ্য ছিল আসামিদের। পরে ধর্ষণকে ভিন্নখানে প্রবাহিত করার জন্য স্বর্ণ ও নগদ টাকা চুরি করেছে তারা। এই বিষয়ে তিনজনের নাম উল্লখে করে থানায় মামলা হলে সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে তাৎক্ষণিক গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অপর এক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা ঘটনার কথা স্বীকারও করেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।