সিলেটে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ চারজনকে আটক করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ আজিজুল হক সেলিম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবদুল খালিকের ছেলে। একই থানা পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে কেওয়াছড়া চা বাগানের গেটের সামনে একটি বাস তল্লাশি করে ২০০ ক্যান ভারতীয় রেডবুল পানীয়সহ আবদুল কাদির (২৪) নামে এক যুবককে আটক করে। সে কোম্পানীগঞ্জ উপজেলার লাচুখাল গ্রামের মো. সঈদ মিয়ার ছেলে। মঙ্গলবার রাত ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশ জেল রোড এলাকা থেকে ৮১ পিস ইয়াবাসহ দিলু মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের দেওয়ারাই আছিরগঞ্জের বলু মিয়ার ছেলে। রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ থানাপুলিশ কালিগাঁও এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। এসময় মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে ওই মাদকের সাথে সংশ্লিষ্ট জুয়েল মিয়া (১৯) নামে এক যুবককে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানার নেহারিপাড়া এলাকা থেকে আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মো. সুজন আলীর ছেলে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।