সিলেটে পরিত্যক্ত ঘরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সিলেট রেলওয়ে স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ঘরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে লোদন (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়। মাদকসেবী লোদন সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় থাকত। এদিন ভোররাত ৪টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লোদন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় রেলওয়ে স্টেশনে পড়ে থাকত। মঙ্গলবার ভোররাতে সে এক কিশোরীকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে কিশোরীটিকেও নেশা করায় লোদন। কিশোরী নেশাগ্রস্ত হয়ে পড়লে তাকে ধর্ষণ করে সে। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সে পালিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে এবং দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, কিশোরীটিও রেলওয়ে স্টেশন এলাকায় থাকত। এই সুযোগে মাদকাসক্ত যুবক তাকে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news