বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীকে (১৪) কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। আদমদীঘি থানা পুলিশ গত রবিবার রাতে এ ঘটনায় জড়িত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী নেপাল চন্ত্র সরকারের ছেলে শ্রী শিপন কুমার সরকার (২০) ও একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে শ্রী সজল দাস ওরফে সঞ্জয় (১৭) নামের দুই বন্ধুকে গ্রেফতার করেছে। সোমবার ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, আদমদীঘি উপজেলার বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির হিন্দু পরিবারের ওই ছাত্রী গত ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ি বড়আখিড়া মন্ডলপাড়া হতে প্রাইভেট পড়তে যাবার পথে আসামি সজল দাস ওরফে সঞ্জয় তাদের বাড়ি ফাঁকা থাকার কারণে কৌশলে ওই ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল অপর আসামী শ্রী শিপন কুমার সরকার। এরপর আসামিরা ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে দুজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে বললে হত্যা ও তাদের আগে ধারণ করা ছবি ফেসবুকে ছড়িয়ে দিবে বলে ধর্ষণকারীরা হুমকি দিয়ে ছাত্রীকে ছেড়ে দেয়। এ ঘটনার পর রবিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় তার বাবা-মাসহ প্রতিবেশিদের জানালে ছাত্রীর মা বাদী হয়ে রাতে উল্লেখিত ব্যক্তিদের নামে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে। আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, আসামিদের ও ভিকটিম ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।