BD Highlights
অপরাধ

হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালের কারাদণ্ড

হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালের কারাদণ্ড

লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। বুধবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার পর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা ১০ দিনের কারাদণ্ড দেন। এর আগে তাদেরকে সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ওমর ফারুক, আমিনুল , রহমান আল আজাদ, সুজন ও আকরাম হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা বলেন, অভিযানের সময় ৯ জনকে আটক করা হয়। এরমধ্যে ৫ জন দোষী প্রমাণিত হয়েছে। তারা নিজেরাও দোষ স্বীকার করেছে। তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন আহমেদ কবীর বলেন, মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলে দালালের দৌরাত্ম্য কমে যাবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন