BD Highlights
আবহাওয়া

আগামী সপ্তাহে ফের বৃষ্টির আভাস

আগামী সপ্তাহে ফের বৃষ্টির আভাস

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ফের ঝড়-বৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কিছুটা কমলেও এরপর থেকে বাড়তে পারে। শুক্র ও শনিবারও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এমনটা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন