BD Highlights
আবহাওয়া

উত্তরাঞ্চলে ফের জেঁকে বসেছে শীত

উত্তরাঞ্চলে ফের জেঁকে বসেছে শীত

রংপুরসহ উত্তরাঞ্চলে আবারও জেঁকে বসেছে শীত। কুয়াশা ও উত্তরের ঠাণ্ডা বাতাসে বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ। আগামী কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকালে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। এই জেলায় সকালে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, রংপুরসহ উত্তরাঞ্চলে কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের অনুভতি হচ্ছে। কয়েক দিন এই ঠাণ্ডা থাকতে পারে। রংপুর বিভাগের ৮ জেলার রবিবার তাপমাত্রা রের্কড করা হয়েছে রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক ৭ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি, দিনাজপুরে ১০ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৮ ডিগ্রি, গাইবান্ধায় ১১ দশমিক ৫ ডিগ্রি ও লালমনিরহাটে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন