উত্তরের জেলা কুড়িগ্রামে গত তিনদিন ধরে তীব্র শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল পেরিয়ে দুপুর বেলায়ও সূর্যের আলো না দেখায় শীতের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও অনেক যানবাহনে হেড লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে চালকদের। সোমবার সকালে জেলায় স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় শীতের শুরুতেই হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে দেখা দিয়েছে কষ্ট। বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষজনের কাজে যেতে না পেরে পড়েছেন চরম বিপাকে। ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে শীতবস্ত্র কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া শীতের ভাপা পিঠা খেতে পিঠার দোকানেও অনেকে আসছেন। জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা আরো ধীরে ধীরে কমবে বলে জানানো হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
UQVBmKZtWCnbSH
WQoPqIRZAXYgOyBH