কুড়িগ্রামে গত দু’দিন ধরে কিছুটা তাপমাত্রা বাড়লেও শীতের ঠাণ্ডার প্রকোপ কমেনি। ‘মাঘের শীতে বাঘ ডাকে’ প্রবাদটি এখন সত্যে রূপ নিচেছ। শনিবার সকালে স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গত দুই দিনের চেয়ে আরও ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ফলে তাপমাত্রা বাড়লেও শীতের ঠাণ্ডার তীব্রতা কমেনি। এরপর শুক্রবার রাত থেকে শনিবার সকালেও প্রচণ্ড কুয়াশায় ছেয়ে গেছে গোটা জনপদ। এ অবস্থায় মাঘের শুরুতে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডায় জেলার মানুষের মধ্যে নেমে এসেছে স্থবিরতা। গত এক সপ্তাহ পর শুক্রবার দুপুরের পর সূর্যের দেখা গেলেও উত্তাপ তেমন না থাকায় সাধারণ মানুষর মধ্যে স্বস্তি মিলেনি। তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহে গিয়ে গত বৃহস্পতিবার ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ রাখা হয়েছে। এ তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে রবিবার আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানায় শিক্ষা বিভাগ। এদিকে, ঠাণ্ডার প্রভাব না কমায় শ্রমজীবী নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন চরম বিপাকে।অনেকেই পেটের দায়ে শীতকে উপেক্ষা করে কাজে যেতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ বাড়ির পাশে খড়কুটো জ্বালিয়ে শীতের ঠাণ্ডা নিবারণে চেষ্টা করছেন। অপরদিকে, গবাদি পশুগুলোর ঠাণ্ডায় মারাত্মক কষ্টে পড়েছে। জেলার রাস্তার পাশে ফুটপাতে শীতের কাপড় কেনার হিড়িক পড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষের। হাসপাতালে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যাজমাসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।