BD Highlights
আবহাওয়া

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রিতে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রিতে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যেটি এ জেলায় মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। মাঝারি শৈত্য প্রবাহের কারণে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৮ ডিগ্রি। তাপমাত্রা নেমে শীত বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, চলতি মাসের শেষ ১২ দিনের মধ্যে ৬ দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। এরমধ্যে গত ১২ জানুয়ারি জেলার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৬, পরদিন ১৩ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৫, এরপর ১৪ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৭, একদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৮, পরে ২২ জানুয়ারি ছিলো ৯ দশমিক ৫ এবং আজ ২৩ জানুয়ারি ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জাহিদুল হক জানান, দেশের উপকূলীয় এলাকায় আজ ও আগামীকাল মেঘমালা সৃষ্টির পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন