BD Highlights
আবহাওয়া

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি
আবারও মাঝারি শৈতপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা জেলা। মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ। একদিনের ব্যবধানে এ জেলায় তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি। জেলার তাপমাত্রার অবনতিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে আসছে না। যানবাহনগুলো হেডলাইট জালিয়ে চলাচল করছে। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে, পৌষের প্রায় পুরো সময় চুয়াডাঙ্গা জেলায় শীত অনুভূত হওয়ায় সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। জেলায় চারটি উপজেলায় সরকারিভাবে প্রায় ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন