হাওর, পাহাড়বেষ্টিত ও চা-শিল্পাঞ্চল এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লে দিনের বেলায় শীত তেমন অনুভূত হচ্ছে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় ১০ দশমিক ২ ও সকাল ৯টায় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, আজ সকাল ৬টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। সন্ধ্যা ও রাতের বেলা ঠান্ডা বেশি অনুভূত হলেও ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। চা-বাগান এলাকার বাসিন্দা তপন বৈদ্য জানান, গত কয়েক দিন ধরে চা-বাগান এলাকায় শীত খুব বেশি। সন্ধ্যা বেলা আর মাঝরাতে শীত বেশি অনুভূত হয়। একই কথা জানালেন হাইল হাওর এলাকার বাসিন্দা মাছ বিক্রেতা রাকিব আলী।
0 Comments
Your Comment