BD Highlights
আবহাওয়া

টানা ৫ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

টানা ৫ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

টানা ৫ দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেটিও ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েক দিনের তুলনায় আজ কিছুটা কুয়াশা কেটেছে। তবে হ্রাস পায়নি শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকেই উত্তর দিক থেকে হিমেল হওয়া বইতে শুরু করে জেলার উপর দিয়ে। তা অব্যাহত থাকে পর দিন সকাল পর্যন্ত। ফলের এখানকার গরিব, অসহায় ও শীতার্ত মানুষরা পড়েছেন চরম বিপাকে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান রোকন বলেন, টানা ৫ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এখানে কয়েকদিন ধরে তাপমাত্রা ৯-১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এটাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা আছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন