BD Highlights
আবহাওয়া

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের সব বিভাগে আজ বুধবার (৬ ডিসেম্বর) বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। যার ফলে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

মন্তব্য (১)

  1. aHfScjERoXJI

    DTAPEvQGVSWZHbC

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন